✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৭, | ১৪:২২:২৮ |

দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি পানশালায় (বার) বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত গাউতেং প্রদেশের ওয়েদেলা টাউনশিপে হামলার ঘটনাটি ঘটে। জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলে ১৭ জনকে মৃত ঘোষণা করেন। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে খুঁজছে পুলিশ। 

দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিস জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একটি সংঘবদ্ধ দল একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে পানশালাটিতে হামলা চালায়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা প্রথমে বাইরে বসে থাকা মদ্যপানরত লোকদের ওপর গুলি ছোড়ে এবং পরে ভেতরে ঢুকে হামলা অব্যাহত রাখে। ঘটনাস্থলেই ১৩ জন পুরুষ ও চারজন নারীর মৃত্যু হয়। জরুরি চিকিৎসাসেবা প্রদানকারীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত ঘোষণা করেন। আহত ১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য মতে, এই হামলায় জড়িত সন্দেহে আটজন সশস্ত্র ব্যক্তির সন্ধান করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই হামলা বা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..