✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা, বাড়লো অর্থমূল্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৭, | ১৪:১৮:৫৪ |

চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর থেকে। ৫ থেকে ১২ অক্টোবরের মধ্যে ধাপে ধাপে ছয়টি বিভাগে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক সব ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে নোবেল পুরস্কারের নিজস্ব মাধ্যমে।

প্রথম তিন দিনেই ঘোষণা করা হবে বিজ্ঞানের তিন শাখার নোবেলজয়ীদের নাম। ৫ অক্টোবর, সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এরপর ৬ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে পদার্থবিজ্ঞানে এবং ৭ অক্টোবর, বুধবার একই সময়ে রসায়নে নোবেলজয়ীদের নাম প্রকাশ করা হবে।

নোবেল পুরস্কার দেওয়া হয় চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্ব, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি-এই ছয়টি বিভাগে।

এবার নোবেল পুরস্কারের অর্থমূল্যও বাড়ানো হয়েছে। ২০২৫ সালে প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ছিল ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। ২০২৬ সালে তা বাড়িয়ে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা করা হয়েছে। অর্থাৎ প্রতিটি পুরস্কারে ১০ লাখ ক্রোনা বা প্রায় ৯ শতাংশ অর্থমূল্য বেড়েছে।

নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হানা স্টিয়ারনে জানিয়েছেন, ২০২৬ সালে নোবেল পুরস্কারের ১২৫তম বার্ষিকী উপলক্ষে অর্থমূল্য বাড়ানো হয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে পুরস্কারের আর্থিক মূল্য ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।

এর আগে ২০২৩ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি থেকে বাড়িয়ে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা করা হয়েছিল। ২০২৪ ও ২০২৫ সালে অর্থমূল্যে কোনো পরিবর্তন আনা হয়নি।

কোনো বিভাগে একাধিক ব্যক্তি নোবেল পুরস্কার পেলে নির্ধারিত ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। বর্তমান হিসাবে এই অর্থের মূল্য প্রায় ১২ লাখ ৮ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকার বেশি।

প্রতিটি নোবেলজয়ী পাবেন একটি নোবেল পদক, একটি সনদপত্র এবং নির্ধারিত অর্থমূল্য। বিজ্ঞানের তিন বিভাগের পুরস্কার ঘোষণার পর পর্যায়ক্রমে সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সূত্র: দ্য নোবেল প্রাইজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..