✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

ছবি : সংগৃহীত

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৭, | ১৪:০৮:৪৫ |
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে সমস্যা থাকবে না।’

রবিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস খুঁজতে কিছুটা সময় লেগেছে। আবার জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘সব দুর্যোগ উতরিয়ে জ্বালানি সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে। যে সাময়িক অবস্থা হয়েছিল, সেটি পৃথিবীর সব জায়গায় হয়েছে। তারপরও জনগণ যে কষ্ট করেছে, সেজন্য আমরা দুঃখিত।’

জনগণ আস্থা রেখে বিএনপিকে ভোট দিয়েছিল উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, ‘জ্বালানি সরবরাহ ও দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আনতে পেরেছি, শিডিউলও ঠিক করা হয়েছে। আশা করি, আগামীতে অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি ঠিকভাবে সরবরাহ করতে পারব।’

সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখ প্রকাশ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সরকার এটি ইচ্ছে করেনি। জনগণের কষ্ট লাঘবে বিকল্প উৎস খুঁজে বের করেছে, বেশি দাম দিয়ে গ্যাস আনা হয়েছে। যদি কোনো কিছু না হয়, সামনের দিনগুলো আমরা ভালোভাবে চালাতে পারব।’

প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন বলেই দ্রুত সমাধান সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই টিম হিসেবে কাজ করেছে বলেও জানান জ্বালানিমন্ত্রী। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণ যেন ভোগান্তিতে না থাকে, সেই ব্যাপারে সচেষ্ট আছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..