✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাতিসংঘে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিবাদ রাশিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৭, | ০০:০৩:৩৫ |

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে বল প্রয়োগ করা ‘অগ্রহণযোগ্য’ বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

লাভরভ বলেন, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিত বারবার সশস্ত্র সংঘাত বিশ্বব্যাপী নৌ-চলাচল ও বাণিজ্যের ক্ষতি করছে। এই সংকট সমাধানের জন্য উপসাগরীয় রাষ্ট্রসমূহ, আরব দেশগুলো ও ইরানের মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তোলা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা আনয়নে গঠনমূলক ভূমিকা রাখতে রাশিয়া অন্যান্য দেশের পাশাপাশি প্রস্তুত রয়েছে। অবিলম্বে চলমান সংঘাতের অবসান ঘটানো জরুরি বলেও মত দেন তিনি।

লাভরভ আরও বলেন, আইএইএ-এর নজরদারির আওতাভুক্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কর্তৃত্বের ওপর অপূরণীয় আঘাত হেনেছে। উল্টো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন পারমাণবিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করেন তিনি।

একই সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল বসতি স্থাপনের কার্যক্রম জোরদার করায় পশ্চিম তীরের পরিস্থিতির অবনতি হচ্ছে বলে ভাষণে উল্লেখ করেছেন। এ লক্ষ্যে জাতিসংঘের প্রস্তাবনার ভিত্তিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান লাভরভ।

লাভরভ অভিযোগ করেন, পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতি বিশ্বজুড়ে অস্থিতিশীলতা ও উত্তেজনা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তারা নিজেদের স্বার্থ হাসিলের ক্ষেত্রে শক্তি প্রয়োগ এবং অপ্রত্যাশিত পদক্ষেপের ওপর নির্ভর করছে। ইউক্রেন প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিয়েভের কর্মকাণ্ড জাতিসংঘের সনদের মৌলিক নীতিগুলোর লঙ্ঘন; পাশাপাশি তিনি আন্তর্জাতিক আইনের ‘বাছাইকৃত প্রয়োগ’-এরও সমালোচনা করেন।

সূত্র: আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..