✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাংলাদেশে প্রথম এলিভেটর কারখানা উদ্বোধন করল ওয়ালটন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৩, | ১০:৫৩:৩৭ |

দেশে প্রথমবারের মতো এলিভেটর বা লিফটের মতো ভারী শিল্প-কারখানা চালু করল প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। গতকাল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে এ কারখানার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোন রফতানি, ভারতে বিপুল পরিমাণ এসি রফতানি, অল-ইন-ওয়ান ওয়ালটন পিসি ও ওয়ালটন টিভির নিজস্ব অপারেটিং সিস্টেম ‘আরওএস’ উদ্বোধন করেন তিনি। এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ওয়ালটনের পণ্য ব্যবহার করে দেশের মানুষ খুশি। ওয়ালটন যে অঙ্গীকার নিয়ে যাত্রা করেছিল, তা থেকে তারা বিচ্যুতি হয়নি। বরং যা আশা করেছি তার থেকেও চেয়েও সুন্দরভাবে তারা এগিয়ে যাচ্ছে। তারা আমেরিকার বাজারে প্রথমবারের মতো বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। ওয়ালটনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ আমরা আমেরিকার বাজারে দেখতে পাব।

ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ওয়ালটন এ দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল। যাত্রাপথ ঠিক করে তাদের সেই স্বপ্নের পথে তারা এগিয়ে যাচ্ছে। তারা বিশ্ববাজারে মোবাইল ফোন, ল্যাপটপ, হাউজহোল্ড অ্যাপ্লায়েন্স, কম্প্রেসর ইত্যাদি নিয়ে যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..