✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দিনাজপুরে ওয়ান শুটার গান ও গুলিসহ দুজন গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ১৮:২১:৩১ |

দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে পুলিশের নিয়মিত চেকপোস্টে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুজন হলেন, দিনাজপুর কোতোয়ালি থানার দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে হারুন (৫৫) এবং ষষ্ঠীতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. রতন (২০)। হারুন পিকআপ চালান এবং রতন একটি পিকআপ গ্যারেজে কাজ করেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল মোড়ে নিয়মিত চেকপোস্ট চলাকালে তাদের আটক করা হয়। পরে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি থামিয়ে যাচাইয়ের সময় আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হারুনের বিরুদ্ধে এর আগে ডাকাতি মামলায় ১০ বছরের কারাদণ্ড ভোগের তথ্য পাওয়া গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..