✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নেতৃত্ব ছেড়ে দেওয়ার কারণ জানালেন নিগার সুলতানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২১, | ১৪:২৮:১০ |

এশিয়ান গেমসের আগে হঠাৎ টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন নিগার সুলতানা। তার এমন সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েন বিসিবির কর্মকর্তারা। ভারতের কাছে সেমিফাইনালে বড় ব্যবধানে হারের পর নিজের এই সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নিগার।

সিদ্ধান্তটি ঘোষণার পর এমন খবর ছড়িয়েছিল, কঠিন সময়ে বিসিবির কাছ থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় নিগার সুলতানা অসন্তুষ্ট ছিলেন। তবে তিনি এখন স্পষ্ট করেছেন, মূলত নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়া এবং একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য আরও বেশি অবদান রাখার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

নিগার বিশ্বাস করেন, একজন ব্যাটার ও খেলোয়াড় হিসেবে বাংলাদেশের জন্য তার এখনও অনেক কিছু করার আছে। তাই নিজের খেলার ওপর আরও বেশি মনোযোগ দিতেই তিনি টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের বিপক্ষে ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিগার সুলতানা বলেন, না, আমি কোনো ক্ষোভ বা অভিমান থেকে সরে দাঁড়িয়েছি এই কথাটি সম্পূর্ণ মিথ্যা। একজন ব্যাটার ও খেলোয়াড় হিসেবে আমার দেশ ও দলের জন্য আমার আরও অনেক কিছু দেওয়ার আছে। তাই আমি সেদিকেই মনোযোগ দিতে চাই এবং সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি।

এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে সেমিফাইনালটি ছিল অধিনায়ক হিসেবে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এখন তিনি নেতৃত্বের বাড়তি চাপ ছাড়াই দলের জন্য অবদান রাখার দিকে মনোযোগ দেবেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..