✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টি-টোয়েন্টিতে রানের চূড়ায় মান্ধানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২০, | ১৪:০৭:০০ |

রেকর্ড থেকে মাত্র আট রান দূরে ছিলেন স্মৃতি মান্ধানা। শুরুতেই দুটি বাউন্ডারি হাঁকিয়ে খুব দ্রুত সেই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। এর মধ্য দিয়ে নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক এখন ভারতের এই ব্যাটার।

রবিবার এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই রেকর্ডটি নিজের করে নেন মান্ধানা।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে রানের রেকর্ড আগেই করেছে মান্ধানা। ব্যাটিংয়ের আরও অনেক রেকর্ডে লেখা আছে তার নাম। 

টি-টোয়েন্টিতে এতদিন শীর্ষে থাকা সুজি বেটসের চেয়ে সাত রান পেছনে থেকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি শুরু করেন মান্ধানা। ম্যাচের প্রথম ওভারে তার ব্যাট থেকে বাউন্ডারি আসে মারুফা আক্তারের বলে। তৃতীয় ওভারে মারুফকেই আরেকটি বাউন্ডারিতে রেকর্ডটি নিজের করে নেন তিনি। রেকর্ড উদযাপন করেন পরের বলেই আরেকটি বাউন্ডারিতে।

উড়ন্ত শুরুর পর ১৯ বলে ৩৭ করে আউট হন মান্ধানা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রান এখন ৪ হাজার ৭৮৮। দুইয়ে নেমে গেলেন ৪ হাজার ৭৫১ রান করা বেটস।

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে অসরে যাওয়া নিউ জিল্যান্ডের ব্যাটার ইনিংস খেলেছিলেন ১৭৮টি। তাকে ছাড়িয়ে যেতে সাত ইনিংস কম লাগল মান্ধানার। 

মান্ধানার রেকর্ডের ম্যাচেই ৪০ রান করা হারমানপ্রিত কৌর আছেন রানের রেকর্ডের তিনে। ভারতীয় অধিনায়কের রান ৪ হাজার ৩২৭।

যদিও রানের তালিকায় তিনি পিছু ছুটছেন শীর্ষে থাকা সতীর্থের, তবে বয়স ও অন্যান্য বাস্তবতা মিলিয়ে বলা যায়, রেকর্ডটি অনেক দিন থাকবে মান্ধানারই।

চার হাজার রান আছে আর কেবল একজনেরই। এ দিনেরই আরেক সেমি-ফাইনালে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলা চামারি আতাপাত্তুর রান ৪ হাজার ২৮২।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..