✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সুনামগঞ্জে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২০, | ১৪:০৬:০৬ |

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাহি আহমদ (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকার ইটাখলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ইটাখলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় মাহি আহমদ। সে উপজেলার মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে।

খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে ওই সময় শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুই দিন পর রবিবার সকালে নদীর পানিতে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে পুলিশকে খবর দেন।

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..