✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গজারিয়ায় কাভার্ডভ্যানকে পিকআপের ধাক্কা, চালকসহ আহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২০, | ১৩:৫৮:৫৮ |

মুন্সীগঞ্জের গজারিয়ায় মালবোঝাই কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেওয়ায় পিকআপের চালক, হেলপারসহ তিনজন আহত হয়েছেন।

রবিবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন পিকআপের চালক ঢাকার মাতুয়াইল এলাকার রাব্বি (২৪), হেলপার রানা (২০) ও ভাড়াটিয়া সাগর (২৫)।

গজারিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে একটি মালবোঝাই কাভার্ডভ্যান যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন আহত হন।

খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য হামদর্দ হাসপাতালে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিকআপটি বেপরোয়া গতিতে চলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

সড়ক দুর্ঘটনা এড়াতে মহাসড়কে নির্ধারিত গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধি অনুসরণ এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..