✕


ডিএমপি ট্রাফিক বিভাগের তত্বাবধানে রাজধানীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ২২:৫৪:৩৭ |
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তত্বাবধানে এবং নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের আয়োজনে আজ ফুলবাড়িয়া ও যাত্রাবাড়ীতে পরিবহন খাতের চালক,সহকারী ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্য়ক্রম অনুষ্ঠিত হয়েছে। 

ফুলবাড়িয়ার কার্যক্রমে উপস্থিত ছিলেন,ডিএমপি ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহসানুল কামরান তানভীর এবং ট্রাফিক ফুলবাড়িয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো.মাহমুদুল হাসান।


যাত্রাবাড়ীর কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবু তাহার এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল হান্নান খান।

নিরাময়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা শাকিল জোয়াদ রহিম,মহাব্যবস্থাপক ও বিক্রয় ও বিপনন বিভাগের প্রধান হাসান হায়দার শুভ,ডা.সাদীদ হোসাইন,ডা. রুফাইদাহ তাসনিম, সিনিয়র এক্সিকিউটিভ তামিম ও স্বাগতম।

সড়কে প্রতিদিন দায়িত্ব পালনকারী পরিবহনকর্মীদের সুস্বাস্থ্য নিরাপদ,সুশৃঙ্খল ও দায়িত্বশীল সড়ক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ- এই উপলব্ধি থেকেই ডিএমপি ট্রাফিক বিভাগের সহযোগিতায় নিরাময় এ উদ্যোগ বাস্তবায়ন করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..