✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ২০:২২:০৯ |রাজধানীর মিরপুর-১১ নম্বরে চলন্ত একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১১ নম্বরে এ ঘটনা ঘটে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লেগেছে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি তিনি। ওই সময় বাসটিতে যাত্রী ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।