সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হরিপদের জালে বিশাল পাঙ্গাস আইড় ইলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১১, | ০৯:১২:১৬ |

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা-যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির একটি পাঙ্গাস, তিনটি আইড় ও দুইটি ইলিশ মাছ ধরা পড়েছে।

মাছগুলো ওজন দিয়ে দেখা যায়- পাঙ্গাসটি ১৭ কেজি, আইড়গুলো ১৬ কেজি এবং ইলিশ দুটি ৩ কেজি ওজনের। মাছগুলো নদীর পাড়ে আনা হলে স্থানীয়রা এক নজর দেখতে ভিড় জমান।

রোববার ভোরের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে মাঝনদীতে পাবনার শ্যামগ্রাম এলাকার জেলে হরিপদ হালদারের জালে মাছগুলো ধরা পড়ে।

মাছগুলো বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনা হলে ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট পাঙ্গাসটি এক হাজার চারশ’ টাকা কেজি দরে ২৩ হাজার আটশ’ টাকায়, আইড় তিনটি এক হাজার তিনশ’ টাকা কেজি দরে ২০ হাজার আটশ’ টাকায় এবং ইলিশ দুইটি দুই হাজার টাকা কেজি দরে ছয় হাজার টাকাসহ মোট ৫০ হাজার ছয়শ’ টাকায় কিনে নেন।

পরে শাজাহান মিয়া সম্রাট দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনে বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে দুপুরে ময়মনসিংহের এক ধণাঢ্য ব্যবসায়ীর কাছে পাঙ্গাসটি এক হাজার পাঁচশ’ টাকা কেজি দরে ২৫ হাজার পাঁচশ’ টাকায়, আইড়গুলো এক হাজার চারশ’ টাকা কেজি দরে ২২ হাজার চারশ’ টাকায় এবং ইলিশ দুইটি দুই হাজার একশ’ টাকা কেজি দরে ছয় হাজার তিনশ’ টাকাসহ মোট ৫৪ হাজার ছয়শ’ টাকায় বিক্রি করেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর সুস্বাদু পানির বড় বড় এ ধরনের মাছগুলো খুবই লোভনীয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..