✕


শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধের পরিকল্পনা ঘোষণা করল ইইউ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৭, | ১৫:১৩:৫৬ |

শিশুদের অনলাইন নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইউরোপীয় কমিশন এ সংক্রান্ত বিস্তারিত নীতিমালা প্রকাশ করে। প্রস্তাবিত ব্যবস্থায় ১৩ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। আর ১৩ থেকে ১৫ বছর বয়সীরা বাবা-মা বা অভিভাবকের অনুমোদনে তৈরি ‘মিনি অ্যাকাউন্ট’ ব্যবহার করে প্রতিদিন সর্বোচ্চ এক ঘণ্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে।

ইউরোপীয় কমিশনের প্রস্তাব অনুযায়ী, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে প্রমাণ করতে হবে যে তাদের প্ল্যাটফর্মগুলো শুরু থেকেই শিশুদের জন্য নিরাপদভাবে ডিজাইন করা হয়েছে।

ইইউর প্রধান উরসুলা ভন ডের লেয়েন বলেছেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে অভিভাবকেরা সন্তানদের অনলাইন ব্যবহারের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ ফিরে পাবেন।

তিনি বলেন, ‘ইইউ কিডস অ্যাক্ট’ নামে প্রস্তাবিত আইনটি অভিভাবকদের এমন বিভিন্ন হাতিয়ার দেবে, যার মাধ্যমে তারা সন্তানদের নিরাপদ অনলাইন পরিবেশে চলাফেরায় সহায়তা করতে পারবেন।

প্রস্তাবিত আইনের আওতায় ১৫ বছর বা তার বেশি বয়সীরা নিজেদের নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে পারবে। সূত্র: বিবিসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..