বৈরী আবহাওয়া ও প্রবল স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া রুটে বন্ধ রাখা হয়েছে লঞ্চ চলাচল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় থেকে সাময়িকভাবে সব লঞ্চ সার্ভিস বন্ধ করেছে বিআইডব্লিউটিএ।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লউটিএর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম সাংবাদিকদের জানান,বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়। তাই দুর্ঘটনা এড়াতে সকাল ১১টা থেকে লঞ্চ বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়া ভালো হলে লঞ্চ চলাচল চালু করা হবে।
এ জাতীয় আরো খবর..