✕

সর্বশেষ :

২ কেজির ইলিশ ৭ হাজার টাকায় বিক্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৭, | ০০:৫৮:১৯ |

বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ। পায়রা বন্দর সংলগ্ন পাইপ বয়া সংলগ্ন গভীর সমুদ্রে জেলে সোহরাফ গাজীর জালে এই ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটা মৎস্য আড়তে মাছটি নিয়ে আসলে নিলামে মা মনি ফিসের ম্যানেজার মিজান কিনে নেন।

জেলে সোহরাফ গাজী বলেন, তিনি ১০ বছর ধরে সাগরে মাছ ধরেন। গতকাল বিকালে জাল তুলতেই অন্যান্য মাছের সাথে এই ইলিশ মাছটি উঠে আসে। ডাকের মাধ্যমে ১ লাখ ৪৫  হাজার টাকা মণ দরে ৭ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি হয়েছে। সচারাচর এত বড় ইলিশ পাওয়া যায় না। তবে ভাল দামে পেয়ে তিনি খুশি।

মাছটির ক্রেতা মিজান বলেন, এতবড় সাইজের মাছ বাজারে এখন খুব একটা দেখা যায়না। নিলামের মাধ্যমে মাছটি কিনেছি। কেনা মাছটি শরীয়তপুরের এক প্রবাসীর ভাইয়ের বাসায় পাঠাবো হবে বলেও জানান তিনি।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী সাংবাদিকদের জানান, এটি অত্যন্ত ভালো খবর। এটি নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। জালের প্রশস্ততা বাড়ালে এমন সাইজের মাছ বেশি ধরা পড়বে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..