✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৬, | ০১:৫০:০৮ |

দীর্ঘ আট বছর পর আবারও বাংলাদেশের মাটিতে বসছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। মঙ্গলবার টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের গ্রুপে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশের দুটি ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। দুই ম্যাচই শুরু হবে রাত ৮টায়।

স্বাগতিক বাংলাদেশের ম্যাচের সূচি:

  • ৫ নভেম্বর: বাংলাদেশ বনাম ভুটান — জাতীয় স্টেডিয়াম, ঢাকা; রাত ৮টা
  • ১১ নভেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা — জাতীয় স্টেডিয়াম, ঢাকা; রাত ৮টা

অন্য গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালের টিকিট পাবে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এরপর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।

তবে বাংলাদেশের গ্রুপ এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। নেপালের ওপর ফিফার নিষেধাজ্ঞা ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার হলে তারা বাংলাদেশের গ্রুপে যোগ দিতে পারে। সে ক্ষেত্রে টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপ। এরপর দীর্ঘ আট বছর পর আবারও দেশের মাটিতে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।

ঘরের মাঠের দর্শক ও পরিবেশের সুবিধা কাজে লাগিয়ে এবার ভালো ফল করার লক্ষ্য থাকবে বাংলাদেশের। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন পর্যন্ত একবারই শিরোপা জিতেছে। ২০০৩ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..