✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইকুয়েডরের দায়িত্বে আর্জেন্টাইন কোচ গাইয়ার্দো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৬, | ০১:৪৭:৩৬ |

এক আর্জেন্টাইন কোচের বিদায়ের পর আরেক আর্জেন্টাইনকেই জাতীয় দলের দায়িত্ব দিল ইকুয়েডর। সেবাস্তিয়ান বেকাসেসের স্থলাভিষিক্ত হিসেবে আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সফল কোচ মার্সেলো গাইয়ার্দোর নাম ঘোষণা করেছে ইকুয়েডরিয়ান ফুটবল ফেডারেশন।

সোমবার আনুষ্ঠানিকভাবে ৫০ বছর বয়সী গাইয়ার্দোকে নিয়োগের কথা জানায় ফেডারেশন। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হয়েছে।

এবারের বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ইকুয়েডর। তবে শেষ ষোলোতে মেক্সিকোর কাছে হেরে বিদায় নিতে হয় দলটিকে। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ান বেকাসেস। এবার তার জায়গায় দায়িত্ব নিলেন গাইয়ার্দো।


জাতীয় দলের কোচ হিসেবে গাইয়ার্দোর এটি প্রথম দায়িত্ব। তবে ক্লাব ফুটবলে তার সাফল্যের ঝুলি বেশ সমৃদ্ধ। বিশেষ করে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের সঙ্গে তার নাম জড়িয়ে আছে সাফল্যের সঙ্গে।

খেলোয়াড়ি জীবনে আক্রমণভাগের মিডফিল্ডার ছিলেন গাইয়ার্দো। স্বদেশি ক্লাব রিভার প্লেটে ক্যারিয়ার শুরু করে ইউরোপে মোনাকো ও পিএসজির হয়ে খেলেছেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের ডিসি ইউনাইটেডেও খেলেছেন।

২০১১ সালে উরুগুয়ের ক্লাব নাসিওনাল মোন্তেভিদেওর হয়ে খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করেন গাইয়ার্দো। একই বছর ক্লাবটির কোচ হিসেবে শুরু করেন নতুন অধ্যায়। প্রথম মৌসুমেই তার অধীনে লিগ শিরোপা জেতে নাসিওনাল।

এরপর ২০১৪ সালে রিভার প্লেটের কোচের দায়িত্ব নেন তিনি। ২০২২ সাল পর্যন্ত টানা ক্লাবটির দায়িত্বে ছিলেন। এক মৌসুম সৌদি আরবের আল-ইত্তিহাদে কাটিয়ে ২০২৪ সালে আবার রিভার প্লেটে ফেরেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্লাবটি থেকে পদত্যাগ করেন তিনি।

রিভার প্লেটের হয়ে দুই মেয়াদে গাইয়ার্দোর কোচিংয়ে ১৫টি ট্রফি জিতেছে ক্লাবটি। এর মধ্যে রয়েছে কোপা লিবার্তাদোরেসের দুটি শিরোপা। ২০১৮ থেকে টানা তিন বছর দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচও নির্বাচিত হন তিনি।

ক্লাব ফুটবলে গাইয়ার্দোর সাফল্যই জাতীয় দলের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে একুয়েডরিয়ান ফুটবল ফেডারেশন।

এক বিবৃতিতে ফেডারেশন জানায়, ‘মার্সেলো গাইয়ার্দো যা কিছু জিতেছেন, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তিনি যা কিছু প্রতিনিধিত্ব করেন সেসব কারণেই আমরা তাকে চেয়েছি। আমাদের এমন একটি প্রজন্ম রয়েছে, যারা সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমাদের প্রতিভা, কাঠামো ও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। আমরা বিশ্বাস করি, তার কোচিংয়ে এই জাতীয় দল পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..