✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের সেই ছবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৪, | ১৭:৪৮:০২ |

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার পর এবার সাঁটানো হয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি দণ্ড কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমির গোলাম আযমের একটি ছবি। রবিবার দুপুরে এই ছবিটি টাঙানো হয়েছে।

ডাকসুর সংগ্রহশালায় ছবিটির ক্যাপশনে লেখা আছে, ‘১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজার নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন’।

সেই ছবিটি সাঁটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী অর্ক বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক।

গোলাম আযমের ছবি সাঁটানোর বিষয়ে তিনি বলেন, ‘বেসিক্যালি এখানে ডাকসু সংগ্রহশালা.. ইটস মিন্ট টু বি বাংলাদেশের জনগণের লড়াইয়ের বা বাংলাদেশের জনগণের ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভ।’

তিনি বলেন, ‘সেই ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভের জায়গায় এই ছবিটি কেন রেখেছি? কারণ আমরা পরিষ্কার দেখছি যে আমাদের ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, তিনি যখন এখানে জিন্নাহর ছবি লাগান, তখন তিনি বলেছেন যে তার ইচ্ছা হয়েছে বলে তিনি লাগাইছেন। তো আমার ইচ্ছা হয়েছে, তাই আমি গোলাম আযমের ছবি লাগাইছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..