✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জটিলতা কাটিয়ে দেশে ফিরলেন দীঘি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৯, | ০৭:৪৮:২৮ |

জটিলতা কাটিয়ে দেশে ফিরলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করছেন দীঘি। ভারতের মুম্বাইয়ে এ সিনেমার শুটিং চলছে। তাতে অংশ নিতে গত ২৫ মার্চ ভারত যান তিনি। কিন্তু এর মধ্যে জারি করা হয় লকডাউন। তৈরি হয় টিকিট জটিলতা। এ অভিনেত্রী বলেন—‘অবশেষে দুই সপ্তাহের বেশি সময় পর ঢাকায় ফিরলাম। খুব ভালো লাগছে, স্বস্তি অনুভব করছি!’

তবে মুম্বাইয়ে রেখে আসা শুটিং টিমের জন্য মন খারাপ দীঘির। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘মুম্বাই থেকে চলে আসার সময় খারাপ লাগছিল। কারণ এতদিন একটি টিমের সঙ্গে কাজ করেছি। তাদের মায়ায় পড়ে গিয়েছিলাম। সবাইকে অনেক মিস করছি।’

বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ করছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করছেন দীঘি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..