✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইনস্টাগ্রামে স্প্যাম ফলোয়ার সরাবেন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৪, | ১৭:১৫:১৫ |

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হঠাৎ অপরিচিত বা স্প্যাম প্রোফাইল থেকে ফলো আসছে? নিয়মিত এ ধরনের ফলোয়ার বাড়তে থাকলে বিরক্তির পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তা ও কার্যক্রম নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে। কারণ, এসব অ্যাকাউন্টের অনেকগুলোই স্প্যাম বা বট হতে পারে। সম্ভাব্য স্প্যাম ফলোয়ার শনাক্ত করে সরিয়ে দেওয়ার জন্য ইনস্টাগ্রামে বিশেষ সুবিধা রয়েছে।

ইনস্টাগ্রাম সন্দেহজনক ফলোয়ারদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে আলাদা তালিকায় দেখাতে পারে। ওই তালিকা দেখে ব্যবহারকারী ঠিক করতে পারেন কোন অ্যাকাউন্টকে ফলোয়ার হিসেবে রাখবেন এবং কোনটি সরিয়ে দেবেন।

সম্ভাব্য স্প্যাম ফলোয়ারের তালিকা দেখবেন যেভাবে

প্রথমে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশ করে ফলোয়ার তালিকা খুলতে হবে। সেখানে ‘সম্ভাব্য স্প্যাম’ নামে কোনো অপশন থাকলে সেটিতে চাপ দিতে হবে। এই বিভাগে ইনস্টাগ্রাম সম্ভাব্য স্প্যাম বা সন্দেহজনক ফলোয়ারদের তালিকা দেখাবে।

তালিকায় থাকা প্রতিটি অ্যাকাউন্ট যাচাই করে সিদ্ধান্ত নেওয়া যাবে। কোনো প্রোফাইল পরিচিত বা বিশ্বাসযোগ্য মনে হলে সেটিকে ফলোয়ার হিসেবে রাখতে নিশ্চিত করার অপশন বেছে নেওয়া যাবে। আর সন্দেহজনক মনে হলে সেটি সরিয়ে দেওয়া যাবে।

একসঙ্গে স্প্যাম ফলোয়ার সরাবেন যেভাবে

সম্ভাব্য স্প্যাম তালিকায় অনেক অ্যাকাউন্ট জমে গেলে একটি একটি করে সরানোর প্রয়োজন নেই। একসঙ্গে সম্ভাব্য স্প্যাম ফলোয়ার সরিয়ে দেওয়ার সুবিধাও রয়েছে।

এ জন্য সম্ভাব্য স্প্যাম বিভাগে গিয়ে ‘সব স্প্যাম ফলোয়ার সরান’ অপশন নির্বাচন করতে হবে। এরপর সরানোর অনুমতি দিলেই তালিকায় থাকা সম্ভাব্য স্প্যাম ফলোয়ারগুলো বাদ দেওয়া যাবে।

তবে সব অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার আগে তালিকাটি একবার যাচাই করে নেওয়া ভালো। কারণ ইনস্টাগ্রামের স্বয়ংক্রিয় শনাক্তকরণ সব সময় শতভাগ নির্ভুল নাও হতে পারে। পরিচিত বা আসল কোনো অ্যাকাউন্ট ভুল করে তালিকায় চলে এলে সেটি সরিয়ে না দিয়ে ফলোয়ার হিসেবে রাখার বিষয়টি নিশ্চিত করা যেতে পারে।

স্প্যাম শনাক্তের সুবিধা চালু রাখবেন যেভাবে

ভবিষ্যতে সম্ভাব্য স্প্যাম ফলোয়ার শনাক্ত করতে ইনস্টাগ্রামের স্প্যাম ফলোয়ার ফিল্টার সুবিধা ব্যবহার করা যায়। এ জন্য প্রোফাইলে গিয়ে মেনু খুলতে হবে। এরপর সেটিংস ও গোপনীয়তা অংশে গিয়ে ফলোয়ার বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে স্প্যাম ফলোয়ার ফিল্টার করার অপশন থাকলে প্রয়োজন অনুযায়ী সেটি চালু বা বন্ধ করা যাবে।

নির্দিষ্ট ফলোয়ারকে সরাবেন যেভাবে

অ্যাকাউন্ট ব্যক্তিগত রাখা হলেও নির্দিষ্ট কোনো ফলোয়ারকে সরিয়ে দেওয়া যায়। এ জন্য নিজের প্রোফাইলে গিয়ে ফলোয়ার তালিকা খুলতে হবে। এরপর যাঁকে সরাতে চান, তাঁর নামের পাশে থাকা ‘সরিয়ে দিন’ অপশনে চাপ দিলেই তিনি ফলোয়ার তালিকা থেকে বাদ পড়বেন।

কাউকে ফলোয়ার তালিকা থেকে সরিয়ে দিলে সাধারণত ওই ব্যক্তির কাছে এ বিষয়ে ইনস্টাগ্রাম থেকে কোনো বিজ্ঞপ্তি পাঠানো হয় না। তাই অপরিচিত, বট বা সন্দেহজনক অ্যাকাউন্ট নিয়মিত যাচাই করে অপ্রয়োজনীয় ফলোয়ার সরিয়ে রাখা যেতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..