✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মানচিত্র বিভ্রাট: আফগানিস্তানের ওপর চটেছে পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৮, | ১১:২৯:৪০ |
ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে নতুন প্রোমো ভিডিও প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ভিডিওটিতে ভারতের মানচিত্রের অংশ হিসেবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ও গিলগিট-বালতিস্তানকে দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে নয়াদিল্লিতে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের সিরিজ শুরু হওয়ার কথা। এর আগে রবিবার নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সিরিজটির প্রোমো ভিডিও প্রকাশ করে এসিবি।

সিএনএন-নিউজ১৮কে দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওতে ব্যবহৃত মানচিত্র নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উদ্বেগ জানিয়েছে। বিষয়টি নিয়ে ইসলামাবাদ চাইলে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা তুলতে পারে বলে সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এরই মধ্যে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক বেশ উত্তপ্ত অবস্থায় রয়েছে। সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলাসহ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)কে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। দেশটির অভ্যন্তরে সংঘটিত বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার জন্যও টিটিপিকে দায়ী করে আসছে ইসলামাবাদ।

সিরিজের প্রোমো ভিডিওর সঙ্গে একটি বার্তাও প্রকাশ করেছে এসিবি। সেখানে ভারত ও আফগানিস্তানের আসন্ন সিরিজকে দুই দেশের মধ্যে নতুন করে সংযোগ তৈরির উপলক্ষ হিসেবে তুলে ধরা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ‘একটি সিরিজ যা আবারও দুটি দেশকে একসঙ্গে নিয়ে আসবে।’ ম্যাচগুলোকে দুই দেশের ইতিহাস, সংস্কৃতি এবং ক্রিকেটের প্রতি ভালোবাসার মিলনস্থল হিসেবেও বর্ণনা করা হয়েছে।

এসিবির পোস্টে আরও বলা হয়, ‘এগুলো শুধু ম্যাচ নয়। এগুলো আবেগ, উত্তেজনা আর গুরুত্বের মুহূর্ত, যেখানে আফগানআতালান মাঠে নামবে দেশের কোটি মানুষের আশা আর গর্ব নিয়ে।’

আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে।
সূত্র : নিউজ১৮।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..