✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইমরান খানের ছেলের সাক্ষাৎকার

বাবার আরও খারাপ পরিস্থিতির পটভূমি তৈরি করা হচ্ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৭, | ০১:১৬:৫৩ |

লর্ডস টেস্ট চলাকালীন বিট্রিশ গণমাধ্যমে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে সাক্ষাৎ নেন তার দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খান। পিসিবির আপত্তি সত্ত্বেও সাক্ষাৎকারটি প্রচারের পর ক্ষুব্ধ হয়ে ওঠে পিসিবি।

লর্ডসে লাঞ্চের পর পাকিস্তানের ক্রিকেটারদের মাঠে না ফেরার হুমকি দেওয়া হয়েছিল। পাকিস্তানের সিরিজটি সম্প্রচারকারী চ্যানেল পিটিভি অবশ্য সাক্ষাৎকারটি প্রচার করেনি। সাক্ষাৎকারে ইমরান খানের ছেলেরা তাদের বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, তাদের বাবাকে তিন বছর ধরে কারাগারে আছেন এবং তারা তার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

পিসিবির এমন প্রতিক্রিয়ায় নতুন করে নিজের মত তুলে ধরেছেন ইমরান খানের ছেলে কাশিম খান। বিট্রিশ সংবাদমাধ্যম  ‘দ্য টেলিগ্রাফ'-কে তিনি বলেন, আমি এক ধরনের প্রতিক্রিয়া আশা করেছিলাম, কিন্তু ভাবিনি তারা এতটা কাণ্ডজ্ঞানহীন আচরণ করবে যে মাঠে না নামার হুমকি দেবে। তারা (পিসিবি) নিজেদের চরম হাস্যকর অবস্থায় ফেলেছে।

তিনি যুক্তি দেন, পাকিস্তানের একজন সাবেক খেলোয়াড় যিনি ২২ বছর ধরে ইংল্যান্ডে বসবাস করেছেন তাকে নিয়ে করা একটি সাক্ষাৎকার সরিয়ে ফেলার দাবি জানানো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এখতিয়ারের মধ্যে পড়া উচিত নয়। এটি রাজনীতির বিষয় ছিল না, বরং মানবিক পরিস্থিতি ও তার স্বাস্থ্যের বিষয় ছিল।

কাসিম খান তার বাবার প্রতি আচরণ এবং এই পরিস্থিতিতে পিসিবির ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তারা স্পষ্টতই তাকে (ইমরান খান) ওখানেই মেরে ফেলার আশা করছে। তারা যতটা সম্ভব গোপনে তাকে স্তব্ধ করে দিতে চায় এবং ধীরে ধীরে তাকে বিস্মৃতির অতলে হারিয়ে যেতে দিতে চায়।

তিনি আরও বলেন, এই কৌশলের উদ্দেশ্য হলো ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা দমন করা এবং একই সাথে তার পরিস্থিতিকে ক্রমশ আরও কঠিন করে তোলা। তাদের বাবার চিকিৎসা সংক্রান্ত সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দুই ভাই উদ্বেগ প্রকাশ করেছেন।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে শিফা হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছিল; কিন্তু তার পরিবর্তে তাকে সরকারি পিআইএমএস-এ নিয়ে যাওয়া হয় এবং স্বাস্থ্য পরীক্ষার পরপরই আবার কারাগারে ফেরত পাঠানো হয়। ইমরানের বোন ও ছেলেরা অভিযোগ করেছেন, এটি আদালতের আদেশের লঙ্ঘন। তাকে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে দেখা করার অনুমতি দেওয়ার দাবি জানান।

কাসিম খান হাসপাতালের এই ঘটনাটিকে অস্বচ্ছ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পুরো বিষয়টি ছিল এক ধরণের প্রহসন এবং আমাদের দৃষ্টিতে তা ছিল অত্যন্ত অস্পষ্ট। শিফা হাসপাতালের চিকিৎসকরা আবার বাবার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু পূর্বনির্ধারিত সব আয়োজন এবং আদালতের সব নির্দেশ উপেক্ষা করা হয়েছে।

সুলাইমান খান তার বাবার স্বাস্থ্য সংক্রান্ত খবরের ক্ষেত্রে একটি উদ্বেগজনক প্রবণতার কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, বাবার অসুস্থতার খবরগুলো ধাপে ধাপে প্রকাশ করছে এবং তাকে সাহায্য করার ভান করা হচ্ছে। এতে আরও খারাপ কোনো পরিস্থিতির পটভূমি তৈরি করা হচ্ছে। এরপর তারা দায় এড়াতে বলতে পারবে, 'তিনি তো কেবল একজন বৃদ্ধ মানুষ ছিলেন যিনি মারা গেছেন, আর এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।

দুই ভাইয়ের বক্তব্যে তাদের বাবার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ এবং তার কারাবাসকে কেন্দ্র করে বক্তব্যকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টার বিষয়টি ফুটে উঠেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..