✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেশ-বিদেশ থেকে আসা নেপালের ত্রাণ তহবিল ছাড়াল ১১ বিলিয়ন রুপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৫, | ১৪:৩৫:১০ |

ভোতেকোশি নদীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেশ-বিদেশ থেকে অর্থ আসতে থাকা নেপালের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ ১১ বিলিয়ন রুপি ছাড়িয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপাল নিউজ।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নেপাল সরকারের প্রধানমন্ত্রীর প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বর্তমানে সম্মিলিতভাবে ১১.০৫ বিলিয়ন রুপি জমা রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা দিতে সরকার ইতোমধ্যে সংগৃহীত তহবিল থেকে ১ বিলিয়ন রুপি বরাদ্দ করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দেশের ৯টি বাণিজ্যিক ব্যাংকের হিসাবে মোট ৮,০৬২,৫১৫,৫১৮ রুপি জমা রয়েছে। এর বাইরে হিমালয়ান ব্যাংক ও লক্ষ্মী সানরাইজ ব্যাংকের বৈদেশিক মুদ্রার হিসাবে আরও ১৯,৮৩৭,৬৯৫ মার্কিন ডলার রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপালের ভোতেকোশি ও ত্রিশূলী নদীতে আকস্মিক বন্যা বা হড়পা বান আঘাত হানে। এতে শনিবার ভোর পর্যন্ত দেশটিতে ১৩৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ৪ হাজার ৯০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..