✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড ভারতের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৫, | ১১:৩৩:২৯ |

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় উত্থান ঘটেছে। গত ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ পৌঁছেছে ৭৪০.৮ বিলিয়ন মার্কিন ডলারে। এতে মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে রুপি।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, আগস্টের শেষ সপ্তাহে বৈদেশিক মুদ্রা সম্পদের পরিমাণ বেড়ে ৬০০,৬৭০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে স্বর্ণের মজুদ বেড়ে দাঁড়ায় ১১৬,৪০৯ মিলিয়ন ডলারে। গত জুন মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য কম খরচে ঋণ গ্রহণ এবং ব্যাংকগুলোর জন্য বিনা মূল্যে হেজিং সুবিধা উন্মোচন করে ভারত।

ফলে ৫ জুন থেকে ৩১ আগস্টের মধ্যে আরবিআই মোট ১৩৬ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক ফান্ড পেয়েছে, যার মধ্যে প্রায় ১২৭ বিলিয়ন ডলারই এসেছে প্রবাসী ভারতীয়দের আমানত থেকে। এই বিপুল অর্থপ্রবাহের সুবাদে চলতি সপ্তাহে ডলারের বিপরীতে রুপির মান ০.৩% বৃদ্ধি পেয়ে ৯৫.৩৭৭৫-এ উন্নীত হয়েছে।

আন্তর্জাতিক আর্থিক সংস্থা (এইচএসবিসি) জানিয়েছে, স্পট বৈদেশিক মুদ্রার এই বৃদ্ধি আরবিআই-কে শক্তিশালী করবে, যা আগামী দিনে বাজার অস্থিতিশীল হলে রূপির দর স্থিতিশীল রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..