✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যে শর্তে পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে বসতে প্রস্তুত ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৩, | ১৯:৫৯:১৫ |

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবারও শীর্ষ বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্ত হলো, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তির দিকে এগিয়ে যেতে হবে রাশিয়াকে।

স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, নতুন করে আরেকটি বৈঠকে বসতে পুতিনও আগ্রহী হবেন বলে তিনি মনে করেন। তবে সঠিক সময়ে বৈঠকটি আয়োজন করতে চান ট্রাম্প। ট্রাম্প বলেন, তিনি রাজি হবেন, আমিও চাই। তবে তখনই বৈঠকটি করতে চাই, যখন আমরা একটি শান্তিচুক্তির জন্য প্রস্তুত থাকব।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও ইউক্রেন, উভয় দেশের সঙ্গেই ভালো সম্পর্ক থাকা উচিত যুক্তরাষ্ট্রের। তার মতে, দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের জন্যও লাভজনক হবে। ট্রাম্প আরও বলেন, পুতিনের সঙ্গে বৈঠক দ্রুত আয়োজন করা সম্ভব হলেও তিনি যুদ্ধ শেষের দিকে এগিয়ে যাওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করতে চান। তিনি বলেন, আমি এটা তখনই করতে চাই, যখন ওই যুদ্ধ শেষ হবে। আর আমি মনে করি, আমরা তা করতে পারব। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের আগের অবস্থানও পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। ট্রাম্পের দাবি, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পুনর্নির্বাচিত হলে এই যুদ্ধ শুরু হতো না। তিনি বলেন, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তার প্রথম মেয়াদে তিনি পুতিনের সঙ্গে নিয়মিত কথা বলতেন। ওই সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বলেও দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, তিনি মনে করেছিলেন, তার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর পরিস্থিতি যুদ্ধের দিকে যেতে পারে। তিনি এটিকে পাগলামি বলেও মন্তব্য করেন। 

পুতিন ও জেলেনস্কির মধ্যে তীব্র বিরোধ রয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, ধীরে ধীরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে, যখন একটি সমাধানের জন্য উপযুক্ত সময় আসবে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..