✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নেপালে বন্যায় আটকা ৪৫ দিনের শিশুকে জীবিত উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৩, | ১৯:৫৮:১৬ |

নেপালে আকস্মিক বন্যার মধ্যে রসুয়া জেলার দুর্গম এলাকা থেকে ৪৫ দিনের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্যোগের ভয়াবহতার মধ্যে শিশুটিকে উদ্ধারের ঘটনাটি স্বস্তি ও আশার এক বিরল মুহূর্ত তৈরি করেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রসুয়া জেলা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে তাকে রসুয়া ধাঙ্গে ক্যাম্পে নেয়া হয়।

শিশুটিকে উদ্ধারের দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর তা মানুষের মধ্যে ব্যাপক আবেগ তৈরি করেছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এত অল্প বয়সী একটি শিশুর নিরাপদে উদ্ধার হওয়াকে অনেকেই অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন।

নেপালের বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এর মধ্যেই ৪৫ দিনের শিশুটির জীবিত উদ্ধার স্বজন ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..