✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই কার্গো জাহাজের সংঘর্ষের পর একটি নিখোঁজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০২, | ১৪:৪২:৫৭ |
তুরস্কের কর্তৃপক্ষ বুধবার (২ সেপ্টেম্বর) জানিয়েছে, দেশটির উপকূলে দুটি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি কার্গো জাহাজের ১০ নাবিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইস্তাম্বুলের দক্ষিণ-পশ্চিমে র্মর্ম সাগরে স্থানীয় সময় ভোর ৩টার দিকে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয়। খবর এএফপির।

ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘তুগবের্ক ইমামোগ্লু’ নামের কার্গো জাহাজটির সঙ্গে এবং এর ১০ নাবিকের সঙ্গে বর্তমানে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

গভর্নরের কার্যালয় আরও জানিয়েছে, জাহাজটি খুঁজতে নৌযান ও একটি হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

সংঘর্ষের শিকার অপর জাহাজ রাসায়নিকবাহী ট্যাংকার ‘আলসু’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..