✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘যুদ্ধ কোনো সমাধান নয়’, পুতিনকে স্পষ্ট জানালেন মোদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০১, | ১৪:৫২:১৭ |

ইউক্রেন যুদ্ধ বন্ধের দিকে এগোনোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, ‘অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে।’ জবাবে পুতিন জানিয়েছেন, রাশিয়া সেদিকেই এগোচ্ছে।

গতকাল সোমবার কিরগিজস্তানের রাজধানী বিসকেকে সাংহাই কো-অপারেশন সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মোদি। বৈঠকে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে।’

এর জবাবে পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি আপনাকে ধন্যবাদ। আমরা সেদিকেই এগোচ্ছি।’

সাংহাই কো-অপারেশনের উল্লেখযোগ্য সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ও বেলারুশ।

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধ এখনো থামেনি। বরং গত কয়েকদিনে যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে।

সূত্র: হিন্দু

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..