✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০১, | ১১:১৮:২৯ |

সৌদি আরবের মক্কার হেরা সাংস্কৃতিক এলাকায় পবিত্র কোরআন জাদুঘরে তৃতীয় হিজরি শতাব্দীর একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। নবম শতাব্দীর এই ঐতিহাসিক নিদর্শনটি মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টের হলি কোরআন মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে।

প্রদর্শিত পাণ্ডুলিপিটির একটি পাতায় সূরা মারইয়ামের অংশ রয়েছে। পার্চমেন্টে লাল কালিতে লেখা ওই পাণ্ডুলিপিতে কোনো হরকত বা নুকতা নেই। প্রাথমিক যুগের কোরআন লিপির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে।

মিউজিয়াম কর্তৃপক্ষের মতে, পাণ্ডুলিপিটি প্রাথমিক ইসলামী শতাব্দীগুলোতে কোরআন লেখার পদ্ধতি এবং আরবি লিপির বিকাশ সম্পর্কে ধারণা দেয়। দর্শনার্থীরা এর মাধ্যমে কোরআনের লিখিত সংরক্ষণ ও লিপিবদ্ধকরণের প্রাথমিক ধাপগুলো সম্পর্কে জানতে পারছেন।

হিরা কালচারাল ডিস্ট্রিক্টের অন্যতম প্রধান আকর্ষণ হলো হলি কোরআন মিউজিয়াম। এখানে কোরআনের ইতিহাস ও বিভিন্ন জ্ঞান, কোরআন লেখার বিকাশ এবং সংকলনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে। আধুনিক প্রদর্শনী হল ও ইন্টার‌্যাকটিভ প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীদের জন্য কোরআনের ইতিহাস ও প্রাথমিক যুগের পাণ্ডুলিপি সম্পর্কে জানার সুযোগ তৈরি করা হয়েছে।

সূত্র : আরব নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..