✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বিলে স্বাক্ষর পুতিনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৬, | ০৯:৩৮:৫৪ |

আরো দুই মেয়াদে ক্ষমতায় থাকার বিলে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরমধ্য দিয়ে নিজের ক্ষমতা দীর্ঘ সময়ের জন্য নিশ্চিত করে ফেললেন তিনি। সোমবার এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেন তিনি। ২০০০ সাল থেকে একটানা রাশিয়ার ক্ষমতায় আছেন পুতিন। বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। এর আগেও ক্ষমতায় থাকতে সংবিধান পরিবর্তন করেছেন তিনি। এবার যেই ব্যবস্থা করেছেন তাতে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন পুতিন। গত বছরই সাংবিধানিক সংশোধনী নিয়ে রাশিয়া সরকার ভোটের আয়োজন করেছিল।

বর্তমানে দেশটির আইন প্রণেতারা সংবিধানের নতুন সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান আইন তৈরি করছেন।
আনাদলুর খবরে বলা হয়েছে, নতুন বিলে নির্ধারণ করা হয়েছে পরবর্তীতে যারা রাশিয়ার প্রেসিডেন্ট হতে চান তাদের যোগ্যতা কী হবে। এতে যুক্ত করা হয়েছে- প্রেসিডেন্ট প্রার্থীর বয়স নূন্যতম ৩৫ বছর হতে হবে এবং রাশিয়ায় জন্ম, বেড়ে ওঠা এবং অন্তত ২৫ বছর দেশটিতে বসবাসের অভিজ্ঞতা থাকতে হবে। রাশিয়া ছাড়া অন্য কোনো দেশের নাগরিক হতে পারবেন না তিনি। এমনকি যেসব রুশ বিদেশে বসবাস করছেন, তারাও প্রেসিডেন্ট পদের জন্য আবেদন করতে পারবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..