✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সংঘাত এড়িয়ে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে তেহরান: পেজেশকিয়ান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩১, | ১৪:৪০:২০ |

ইরান যুদ্ধ চায় না, তবে কোনো আগ্রাসনের মুখে নিষ্ক্রিয় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আগ্রাসনের জবাব দিতে ইরান প্রস্তুত।

সোমবার সকালে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে তেহরান ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের অবস্থান স্পষ্ট করে পেজেশকিয়ান বলেন, আমরা যুদ্ধ চাই না। এটি একটি স্পষ্ট বার্তা, যা আমরা এখন পর্যন্ত বিশ্বকে জানিয়েছি। কিন্তু যেকোনো আগ্রাসনের মুখে আমরা কখনোই নিষ্ক্রিয় থাকব না এবং আগ্রাসনকারীদের চূড়ান্ত জবাব দেব।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এ অঞ্চলে অস্থিতিশীলতা ও অশান্তি কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনবে না। বরং তা সবার জন্যই নতুন প্রতিবন্ধকতা তৈরি করবে। তাই এ অঞ্চলের নিরাপত্তা, অর্থনীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সূত্র: তাসনিম নিউজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..