✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লেক অন্টারিও এখন লেক আমেরিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩১, | ১১:২৫:৩৩ |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর কানাডার লেক অন্টারিওর নাম যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ‘লেক আমেরিকা’ করেছে গুগল ম্যাপস। শনিবার গুগলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের মধ্যেই গত বৃহস্পতিবার পাঁচটি গ্রেট লেকসের অন্যতম লেক অন্টারিওর নাম পরিবর্তনের ঘোষণা দেন ট্রাম্প। দুই দেশ এরই মধ্যে পরস্পরের শত শত কোটি ডলারের পণ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে।

ট্রাম্পের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের সরকারি মানচিত্রের নাম নির্ধারণকারী সংস্থা ইউএস জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেমের ওপর কার্যকর হবে। তবে কানাডার নামকরণ নীতি বা বিশ্বের অন্য দেশগুলোতে হ্রদটির নাম কী থাকবে, তাতে এর প্রভাব পড়বে না।

গুগল জানিয়েছে, সরকারি তথ্যের ভিত্তিতেই সাধারণত গুগল ম্যাপসের নাম হালনাগাদ করা হয়। তাই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এখন লেক অন্টারিওকে ‘লেক আমেরিকা’ নামে দেখতে পাবেন। কানাডার ব্যবহারকারীদের কাছে আগের নাম ‘লেক অন্টারিও’ই থাকবে। আর যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে ব্যবহারকারীরা দুই নামই দেখতে পাবেন।

এর আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের নির্বাহী আদেশ দিয়েছিলেন ট্রাম্প। পরে গুগল ম্যাপস সেটির নাম ‘গালফ অব আমেরিকা’ হিসেবে পরিবর্তন করে।

এবারের সিদ্ধান্তও প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, নিউ ইয়র্ক লেক অন্টারিওকে নতুন নামে ডাকবে না। ভারমন্টের গভর্নর ফিল স্কট সিদ্ধান্তটিকে ‘তুচ্ছ ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।

শনিবার লেকটির তীরে নতুন একটি সাইনবোর্ড উন্মোচন করেছেন অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফোর্ড। সেখানে ইংরেজি ও ফরাসি ভাষায় লেখা হয়েছে, ‘লেক অন্টারিও, এখনও এবং সর্বদা।’

ফোর্ড বলেন, ট্রাম্প এটিকে যা খুশি নামে ডাকতে পারেন। তবে বাকি বিশ্ব এটিকে সবসময় লেক অন্টারিও নামেই ডাকবে।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..