✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

৮ বছর বয়সে প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবন্তী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৯, | ১৯:০৪:০১ |

টলিউডের পরিচিত মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘ অভিনয়জীবনে একের পর এক ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তবে তার অভিনয়যাত্রার শুরু হয়েছিল আরও অনেক আগে, মাত্র ৮ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ ছিল বড় পর্দায় শ্রাবন্তীর প্রথম সিনেমা। ছবিতে তার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মায়ের ভূমিকায় ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর দাদার চরিত্রে অভিনয় করেছিলেন সোহম চক্রবর্তী, তিনি তখন ‘মাস্টার বিট্টু’ নামে পরিচিত ছিলেন।

শৈশবের সেই দিনগুলোর স্মৃতি এখনো স্পষ্ট শ্রাবন্তীর কাছে। বিভিন্ন সাক্ষাৎকারে নিজের প্রথম সিনেমার অভিজ্ঞতার কথা একাধিকবার জানিয়েছেন তিনি। মা-বাবার হাত ধরে ইন্দ্রপুরী ও টেকনিশিয়ানস স্টুডিয়োয় শুটিংয়ে যেতেন ছোট্ট শ্রাবন্তী।

তার কাছে তখন সিনেমার সেট ছিল সম্পূর্ণ নতুন এক জগৎ। শুটিংয়ের ফাঁকে স্টুডিয়ো চত্বরে ঘুরে বেড়ানো, খেলাধুলা আর সহশিল্পীদের সঙ্গে আনন্দ করেই কেটে যেত সময়।

বর্তমান সময়ের সঙ্গে তখনকার টলিউডের কাজের পরিবেশেও ছিল বেশ পার্থক্য। শ্রাবন্তীর স্মৃতিতে, সেই সময়ে শিল্পীদের জন্য আলাদা মেকআপ ভ্যানের প্রচলন ছিল না। একই মেকআপ রুমে একসঙ্গে বসতেন একাধিক শিল্পী।

স্টুডিয়োর ধুলো-মাটির মধ্যেই কেটেছে তার শৈশবের শুটিংয়ের দিনগুলো। কাজের পাশাপাশি খেলাধুলা ও আনন্দও ছিল সেই সময়ের অবিচ্ছেদ্য অংশ।

বর্তমান সময়ের শিশুশিল্পীদের সঙ্গে নিজের ছোটবেলারও তুলনা করেছেন শ্রাবন্তী। তার মতে, এখনকার শিশুশিল্পীরা অনেক বেশি পরিণত ও পেশাদার। সে সময়ের শিশুশিল্পীদের মধ্যে এমন পেশাদারিত্ব ছিল না; বরং কাজের ফাঁকে আনন্দ করেই সময় কাটানো ছিল স্বাভাবিক।

শ্রাবন্তীর অভিনয়জীবনের শুরুর দিকের সবচেয়ে স্মরণীয় বিষয়গুলোর একটি তার প্রথম পারিশ্রমিক। মাত্র ৮ বছর বয়সে ‘মায়ার বাঁধন’-এ অভিনয় করে তিনি পেয়েছিলেন ১২ হাজার টাকা।

প্রথম উপার্জনের সেই টাকা দিয়ে বাড়িতে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। পাশাপাশি দাদুর জন্য জামাকাপড়ও কিনেছিলেন ছোট্ট শ্রাবন্তী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..