✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ডলচে অ্যান্ড গ্যাবানার লোকসান ১০ কোটি ইউরো ছাড়িয়েছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৯, | ০১:৩২:৩৪ |
ইতালির বিলাসপণ্য ব্র্যান্ড ডলচে অ্যান্ড গ্যাবানার ব্যবসায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি ১০ কোটি ইউরোর বেশি পরিচালন লোকসান করেছে।

একই সময়ে আয় কমেছে ও ঋণ বেড়েছে। ফলে ব্যাংকের ঋণ চুক্তির কিছু শর্তও ভঙ্গ করেছে প্রতিষ্ঠানটি। পরিস্থিতি সামাল দিতে ঋণদাতা ব্যাংকগুলোর সঙ্গে নতুন সমঝোতায় যেতে হয়েছে ডলচে অ্যান্ড গ্যাবানাকে। খবর রয়টার্স।

মঙ্গলবার রয়টার্সের হাতে আসা এক নথি অনুযায়ী, ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে ডলচে অ্যান্ড গ্যাবানার আয় হয়েছে ১ দশমিক ৮৬ বিলিয়ন ইউরো। আগের অর্থবছরের তুলনায় আয় কমেছে ২ শতাংশ। আয় কমার পাশাপাশি বড় ধাক্কা এসেছে পরিচালন মুনাফায়। বছর শেষে ডলচে অ্যান্ড গ্যাবানার পরিচালন লোকসান হয়েছে ১০ কোটি ইউরোর কিছু বেশি।

অন্যদিকে কোম্পানিটির ঋণের পরিমাণও বেড়েছে। ৩১ মার্চ পর্যন্ত ডলচে অ্যান্ড গ্যাবানার নিট আর্থিক ঋণ দাঁড়িয়েছে ৪৬৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো। আগের বছর একই সময়ে দেনার পরিমাণ ছিল ৩৭৯ দশমিক ৬ মিলিয়ন ইউরো। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট ঋণ বেড়েছে ৮৪ দশমিক ৯ মিলিয়ন ইউরো।

লোকসান ও ঋণ বৃদ্ধির ফলে ব্যাংকের সঙ্গে করা ঋণ চুক্তির কিছু আর্থিক শর্ত পূরণ করতে পারেনি কোম্পানিটি। সাধারণত এ ধরনের শর্ত ভঙ্গ হলে ঋণদাতা ব্যাংকগুলো ঋণ পরিশোধে অতিরিক্ত ব্যবস্থা নিতে পারে। তবে ডলচে অ্যান্ড গ্যাবানার ক্ষেত্রে আপাতত সেই পথে যায়নি ব্যাংকগুলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..