✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কসোভোর নতুন প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৫, | ০৭:৪৫:০৮ |

কসোভোর পার্লামেন্টের সদস্যরা ভোটের মাধ্যমে রোববার সাবেক স্পিকার ভিজোসা ওসমানিকে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন।

পরে তিনি পার্লামেন্টে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। আগামী পাঁচ বছর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ৩৮ বছর বয়সী এ নারী রাজনীতিক। খবর আলজাজিরার।

যুদ্ধোত্তর কসোভোর সপ্তম এবং দ্বিতীয় নারী প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি।এর আগে ওসমানি দেশটির পার্লামেন্টের স্পিকার ছিলেন।

কসোভোর পার্লামেন্টের আসন সংখ্যা ১২০টি। নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে পার্লামেন্টে টানা দুদিন ধরে বিশেষ অধিবেশন চলছিল। তৃতীয় দফা ভোটাভুটিতে ৭১ জন পার্লামেন্ট সদস্য ভিজোসা ওসমানির পক্ষে ভোট দেন। বাতিল হয় ১১টি ভোট। এ ছাড়া দুটি বিরোধী দল এবং জাতিগত সার্বীয় সংখ্যালঘু দল এই ভোটাভুটি বয়কট করে।

গত নভেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে হাশিম থাচি পদত্যাগ করলে সাময়িকভাবে ওই পদে আসীন হন ভিজোসা ওসমানি। হাশিম থাচি কসোভোর স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।

কিন্তু গত বছর হেগের বিশেষ আদালতে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনলে পদত্যাগ করেন তিনি।

২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হওয়া কসোভোর আয়তন ১০ হাজার ৮৮৭ বর্গকিলোমিটার। রাজধানী প্রিস্টিনা। প্রধান ভাষা আলবেনীয় ও সার্বীয়। কসোভোর জনসংখ্যা ১৯ লাখ ৭ হাজার ৫৯২ জন। যার মধ্যে মুসলমান রয়েছে ৯৫.৬ শতাংশ, রোমান ক্যাথলিক ২.২, অর্থোডক্স খ্রিস্টান ১.৫।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..