✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

দাঁতের যন্ত্রণায় আইসক্রিম খেতে পারছেন না?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৯, | ০১:২১:৩৯ |

আইসক্রিম খেতে পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। ছোট-বড় সবার কাছেই আইসক্রিম একটি মজাদার খাবারের অংশবিশেষ। তবে অনেকে দাঁতের যন্ত্রণায় আইসক্রিম খেতে পারেন না না। এর অন্যতম কারণ, দাঁত ব্যথা করা, শিরশির করা। 

দাঁতের ব্যথা বাড়লে দেরি না করে দন্ত চিকিৎসকের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে কোনও কারণে যদি চিকিৎসকের কাছে যাওয়াটা সম্ভব না হয় বা ওই সময় যদি আশপাশে দন্ত চিকিৎসক না থাকেন তাহলে কী করবেন? দাঁত শিরশির অনুভূতি দূর কর করতে পারেন ৩ উপায়ে। জেনে নিন উপায়গুলো-

বিশেষ ধরনের মাজন-

দাঁত শিরশির করার সমস্যা নিরসনে এক ধরনের বিশেষ দাঁতের মাজন পাওয়া যায় যাকে ডিসেনসিটাইজিং টুথপেস্ট বলে। এ ধরনের টুথপেস্টে কিছু বিশেষ উপাদান থাকে যেগুলো সেই উন্মুক্ত স্নায়ুগুলো ঢাকতে সহায়তা করে। তাই এমন টুথপেস্ট ব্যবহারে দাঁত শিরশিরে অনুভূতির সমস্যা কিছুটা কমতে পারে।

লবণ পানি-

লবণ প্রদাহ কমাতে সাহায্য করে এবং ব্যাকটেরিয়া জমে থাকতে দেয় না। প্রতিদিন দুইবার কুশুম গরম পানিতে কুলকুচি করলে দাঁত শিরশিরে অনুভূতি কিছুটা কমে যেতে পারে। এ জন্য অন্তত ৩০ সেকেন্ড লবণ পানি মুখে রাখতে হবে।

হলুদ-

হলুদ শরীরের জন্য অনেক উপকারী। এটিকে প্রাকৃতিক ওষুধও বলা হয়ে থাকে। দাঁত শিরশির সমস্যায় এক টেবিল চামচ হলুদ, আধা চা-চামচ সরিষার তেল ও আধা চা-চামচ লবণ একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে আরাম পাওয়া যায়। এ জন্য মিশ্রণটি দাঁতে লাগিয়ে কিছুক্ষণ রাখতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..