✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরান-যুক্তরাষ্ট্রকে আলোচনার ফেরার তাগিদ চীনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৮, | ২০:৫২:৩৯ |

নিষেধাজ্ঞার হুমকির মধ্যেই যুক্তরাষ্ট ও ইরানের মধ্যে চলা সংঘাত নিরসনে আবারও আলোচনার টেবিলে ফেরার তাগিদ দিয়েছে চীন। শুক্রবার (২৮ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র লিন জিয়ান বলেন, একতরফা নিষেধাজ্ঞার মাধ্যমে এই বিরোধের সমাধান সম্ভব নয়।

নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ইরানের বিষয়ে বলেন, আলোচনা ও সমঝোতাই একমাত্র কার্যকর উপায়। ​​তিনি জোর দিয়ে বলেন, চীন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধী এবং এ বিষয়ে আমাদের অবস্থান সুসংগত ও স্পষ্ট। জোরপূর্বক চাপ প্রয়োগকারী অর্থনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থান সবসময়ই অটল।

ইরানের সঙ্গে সম্পর্কযুক্ত চীনা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের পরই বেইজিংয়ের পক্ষ থেকে এই বিবৃতিটি এল। বৃহস্পতিবার ওভাল অফিসে এ ধরনের কোনো পদক্ষেপের পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে ট্রাম্প বলেন, কে বলল, আমি তা করছি না? আমি তা করছি কি না, তা তো আপনারা জানেন না। আসলে সবকিছুর ঘোষণা দেওয়ার তো প্রয়োজন নেই, তাই না?

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন, তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে। তিনি জানান, ওয়াশিংটন তার অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক চাপ জোরদার করছে এবং প্রেসিডেন্ট সব বিকল্পই খোলা রেখেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি, ডন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..