✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সুদানে ড্রোন হামলায় ৮ বেসামরিক নাগরিকের প্রাণহানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৮, | ২০:৫১:৪১ |

সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সাউথ কর্দোফানে ড্রোন হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশটির সংঘটিত নৃশংসতার তথ্য নথিবদ্ধকারী স্বাধীন সংগঠন ‘ইমার্জেন্সি লয়ার্স’ এ তথ্য জানিয়েছে।

তারা জানায়, উত্তর কর্ডোফান রাজ্যের মরু-শহর সোওদারিতে বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ভুক্তভোগীদের সহায়তায় অন্যরা এগিয়ে এলে দ্বিতীয় আরেকটি ড্রোন হামলা চালানো হয় বলে সংগঠনটি উল্লেখ করে।

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং তাদের উদ্ধারের সময় পুনরায় হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধের শামিল। কারা এর জন্য দায়ী, তা নির্ধারণে তারা একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সুদানি সেনাবাহিনীর মধ্যে সংঘাত শুরুর মধ্য দিয়ে দেশটিতে পুরোদস্তুর যুদ্ধ ছড়িয়ে পড়ে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা’-র তথ্যমতে, এই সংঘাতে অন্তত ৫৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তবে বিভিন্ন সহায়তা সংস্থার মতে, এই সংখ্যাটি প্রকৃত পরিস্থিতির তুলনায় কম এবং প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।

দেশটির যুদ্ধে ড্রোন হামলা একটি প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে এবং উভয় পক্ষই এ ধরনের হামলা চালাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সুদানে বর্তমানে মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে ড্রোন হামলা। চলতি বছরের প্রথম চার মাসে ড্রোন হামলায় ৮০ শতাংশ বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..