✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নেপাল-তিব্বত সীমান্তে হ্রদ উপচে পড়ার শঙ্কা: প্রাণে বাঁচতে ছুটছে মানুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৮, | ২০:৪৪:৪৮ |

নেপাল-চীন সীমান্তে ভূমিধসের ফলে সৃষ্ট একটি হ্রদ উপচে পড়তে শুরু করেছে। শুক্রবার (২৮ আগস্ট) এই ঘটনা ঘটে। হ্রদটি ভেঙে যাওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা প্রাণে বাঁচতে উঁচু এলাকায় ছুটছেন। পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় দুই দেশেই উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

গত বুধবার ওই অঞ্চলে হিমবাহ ধসের কারণে ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার কাদামাটি ও ধ্বংসাবশেষের স্রোতে গ্রাম, সড়ক, সেতু এবং বিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হয়। ওই ঘটনায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জন হয়েছে। নেপাল ও তিব্বত মিলিয়ে এখনও প্রায় এক হাজার মানুষ নিখোঁজ, যার মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি নাগরিক। ধ্বংসাবশেষ জমে সৃষ্ট হ্রদটিতে শুক্রবার পানির পরিমাণ ২৫ লাখ ঘনমিটারে পৌঁছায়। পানির স্তর ক্রমশ বাড়তে থাকায় নতুন করে বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার সতর্কবার্তার পর নেপালের রাসুয়া ও নুওয়াকোট জেলার বাসিন্দারা পাহাড়ের উঁচু এলাকায় আশ্রয় নিচ্ছেন। রাসুয়া জেলার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার বলেন, আমরা দেখতে পাচ্ছি নদীর পানির স্তর বাড়ছে। এর আগে নেপালে হেলিকপ্টার ও ঘ্রাণ শনাক্তকারী কুকুর দিয়ে জোরদার উদ্ধারকাজ চলছিল। কিন্তু হ্রদ ভাঙার শঙ্কায় নেপালের সেনাবাহিনী উদ্ধার অভিযান স্থগিত করেছে।

অন্যদিকে, চীনের সিসিটিভি জানিয়েছে, তিব্বতের জিরং কাউন্টিতে ৫৫৮ জন নিখোঁজ। নিরাপত্তা নিশ্চিতে চীনের সব উদ্ধারকর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় নেপালকে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এমন দৃশ্য আগে কেউ কখনও দেখেনি। অত্যন্ত শক্তিশালী, মজবুত ও সুনির্মিত ভবনগুলো টুথপিকের মতো নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা একটা ভয়াবহ ব্যাপার। আমরা সাহায্য পাঠাচ্ছি এবং নেতাদের সাথে কথা বলে তাদের জানিয়ে দিয়েছি যে, তারা যা চাইবে, তাই পাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..