✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কিরানা হিলস নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান করল পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ১৪:২৮:৫৪ |

কিরানা হিলসে কথিত হামলা নিয়ে ভারতীয় কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, পাকিস্তানের কৌশলগত সম্পদ সম্পূর্ণ নিরাপদ এবং এর নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি কিরানা হিলস নিয়ে ভারতীয় কর্মকর্তাদের বক্তব্য নাকচ করেন। তিনি প্রশ্ন তোলেন, কথিত ঘটনার ১৬ থেকে ১৮ মাস পর কেন এ ধরনের দাবি সামনে আনা হচ্ছে। এসব মন্তব্যকে তিনি ‘বলিউড-ধাঁচের বক্তব্য’ বলেও অভিহিত করেন।

আন্দ্রাবি বলেন, পাকিস্তানের কৌশলগত সম্পদ সম্পূর্ণ নিরাপদ এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।

গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর পর কিরানা হিলসকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওই এলাকায় হামলা হয়েছিল কি না, তা নিয়ে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন দাবি উঠে এসেছে। সূত্র: সামা টিভি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..