✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ১৪:২৩:২০ |

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি দুই ইঞ্জিনের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থার কর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছান।

কর্মকর্তারা জানান, বিমানটি নিয়ন্ত্রণ হারানোর পর দুর্ঘটনার শিকার হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহত দুই পাইলটের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেন। সূত্র: এনডিটিভি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..