✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নেপালের বন্যায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ ডলার সহায়তা ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ১৪:২২:৪০ |

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ৫ লাখ মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের সঙ্গে বৈশ্বিক সহায়তা কর্মসূচির আওতায় এ অর্থ দেওয়া হবে। জরুরি আশ্রয়কেন্দ্র, ত্রাণসামগ্রী এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই সহায়তা ব্যবহার করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, নেপালের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য দুর্যোগ মোকাবিলা বিষয়ক একজন পরামর্শককে ওই অঞ্চলে পাঠানো হবে।

বন্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার পাশে রয়েছে তারা।

এদিকে কাঠমান্ডুতে অবস্থিত মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা মার্কিন নাগরিকদের খুঁজে বের করে সহায়তা দিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। বন্যায় আক্রান্ত মার্কিন নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং নিরাপত্তাবিষয়ক তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যম অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি ও নিরাপত্তাবিষয়ক তথ্য পেতে মার্কিন নাগরিকদের Smart Traveler Enrollment Program (STEP)-এ নিবন্ধনেরও পরামর্শ দিয়েছে দূতাবাস।

নেপালে থাকা পরিবারের সদস্যদের বিষয়ে তথ্য জানতে আগ্রহী মার্কিন নাগরিকরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জরুরি সহায়তা নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে। সূত্র: দ্য হিমালয়ান টাইমস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..