✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ছায়াপথের মনোমুগ্ধকর ছবি শেয়ার করলেন নভোচারী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৬, | ১৪:৩০:৪৬ |

নিচে মঙ্গোলিয়ার বুকে মিটিমিটি জ্বলছে শহরের আলো। আর ঠিক তার ওপর দিয়েই উঁকি দিচ্ছে উজ্জ্বল ছায়াপথ বা মিল্কি ওয়ে। মহাকাশযানের ডিম্বাকৃতি জানালা দিয়ে রাতের এমনই এক অপূর্ব দৃশ্য ফ্রেমবন্দি করেছেন নভোচারী ডন পেটিট।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ৭২তম অভিযানের সময় তিনি এই চমৎকার ছবিটি তোলেন। স্পেসএক্স ড্রাগন মহাকাশযানের জানালা দিয়ে রাতের এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়। ছবিতে মঙ্গোলিয়ার সীমিত আলোর সঙ্গে রাতের অন্ধকারের এক অসাধারণ বৈপরীত্য ফুটে উঠেছে।

সামাজিক মাধ্যম এক্সে ডন পেটিট নিজেই ছবিটি শেয়ার করেছেন। সেখানে তিনি ছবিটি তোলার যন্ত্রপাতির বিস্তারিত তথ্যও দিয়েছেন। তিনি জানান, ছবিটি তুলতে তিনি নিকন জেড৯ ক্যামেরা এবং টি১.৮-এর একটি অ্যারি জেইস ১৫এমএম লেন্স ব্যবহার করেছেন। সঙ্গে ছিল একটি কাস্টম অরবিটাল ট্র্যাকার।

মহাকাশ থেকে তোলা এমন মোহনীয় দৃশ্য দেখে রীতিমতো মুগ্ধ সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ডন, বরাবরের মতোই অসাধারণ! এমন ছবি আরও দেখতে চাই।’

আরেকজন বেশ মজা করেই লেখেন, ‘আমারও ঠিক এমন একটা জানালা দরকার।’ অপর একজন বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এই সুন্দর ছবিটি আমাকে যেকোনো কল্পবিজ্ঞান সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চিত করেছে।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..