✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৬, | ১১:৩১:৫৯ |

ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালটির গাইনি ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইসলামাবাদ প্রশাসনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের গাইনি ওয়ার্ডের তিন তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি গাড়ি এবং চারটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আগুন অবিলম্বে নিয়ন্ত্রণে আনা হয় এবং শিশুদের তাৎক্ষণিকভাবে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয় বলে জানানো হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন শিশু মৃত্যুবরণ করে।

এদিকে পিমসের মুখপাত্র ডক্টর আনিজা জলিল নিশ্চিত করেছেন যে ঘটনার সময় ওয়ার্ডটিতে ১৫ জন শিশু চিকিৎসাধীন ছিল। তিনি জানান, সকাল ৭টার দিকে শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। 

সূত্র: ডন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..