✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আগামী ৫০ বছরের হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ০১:৩৫:৫৯ |

যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার আরোপের হুঁশিয়ারি মধ্যেই আগামী ৫০ বছরের হুমকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মজিদ ইবন আল-রেজা বলেছেন, শত্রুদের সঙ্গে সাম্প্রতিক সংঘাত থেকে প্রাপ্ত শিক্ষা ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতের হুমকিগুলো পর্যালোচনা করছে। সেই লক্ষ্যে আগামী ৫০ বছরের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের প্রতিরক্ষা কৌশল সাজানো হচ্ছে।

স্থানীয় সময় রবিবার (২৩ আগস্ট) এক বক্তব্যে প্রতিরক্ষা প্রধান জানান, তেহরাস শত্রুপক্ষ সম্পর্কে ব্যাপক গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে এবং তাদের কৌশলগত ধরণ ও কার্যক্রম পরিচালনার পদ্ধতি সম্পর্কে আরও ভালো ধারণা লাভ করেছে।

তিনি বলেন, এই অভিজ্ঞতা আমাদের অগ্রাধিকার ও মনোযোগের ক্ষেত্রগুলো পুনর্বিবেচনা করতে এবং ভবিষ্যতের কর্মপন্থা আরও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে সহায়তা করেছে। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, শত্রুর লক্ষ্যবস্তুগুলো সতর্কতার সঙ্গে চিহ্নিত ও মূল্যায়ন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য অপারেশনাল বা অভিযান পরিচালনাকারী বাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, সুনির্দিষ্ট হিসাব-নিকাশ এবং লক্ষ্যবস্তু ব্যবস্থাপনার কার্যকর কৌশলের মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষকে বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে। জেনারেল জানান, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান অত্যন্ত দক্ষতার সঙ্গে লড়াই করেছে। অথচ শত্রুপক্ষকে এই যুদ্ধক্ষেত্রে অনেক বেশি মূল্য দিতে হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..