✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ০১:২৩:২৮ |

ইরানের প্রতিরোধ, সংহতি ও জাতীয় ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এক টেলিভিশন ভাষণে ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপ ও মূল্যায়নের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন। খবর আল-জাজিরার।

পেজেশকিয়ান বলেন, যুদ্ধ শুরুর আগে ওয়াশিংটন এমন একটি ধারণা করেছিল যে, মার্কিন আগ্রাসনের মুখে ইরানের পতন ঘটবে এবং দেশটি ভেনেজুয়েলার মতো পরিস্থিতির মুখোমুখি হবে।

তার ভাষ্য, ইরানকে দুর্বল করে দেশটির পতন ঘটানো এবং ভেনেজুয়েলার পরিণতি বরণ করানোর লক্ষ্য নিয়ে শত্রুভাবাপন্ন পক্ষগুলো বিভিন্ন হিসাব-নিকাশ করেছিল।

তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, শত্রুপক্ষের ধারণা ও পরিকল্পনা সফলতার মুখ দেখেনি। বরং ইরানের প্রতিরোধ, ঐক্য ও সংহতি এমন পর্যায়ে পৌঁছেছে, যা এখন পুরো বিশ্বকে বিস্মিত করছে।

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন সমস্যা ও দুর্বলতার সুযোগ নিয়ে শত্রুপক্ষ সমাজে বিভেদ ও ফাটল তৈরির চেষ্টা করছে। তাদের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছে ইরানের অভ্যন্তরীণ বিভাজন সৃষ্টি করা।

এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে বলে জানান তিনি। সমাজে বিভক্তি, পারস্পরিক বিরোধ, ফাটল ও আত্মঅহমিকা এড়িয়ে জাতীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন পেজেশকিয়ান।

জাতীয় সংহতি বজায় রাখা এবং শত্রুপক্ষের বিভ্রান্তিকর পরিকল্পনা প্রতিহত করার আহ্বানের মধ্য দিয়ে টেলিভিশন ভাষণ শেষ করেন ইরানের প্রেসিডেন্ট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..