✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যু ৩০১, এক বছরে বেড়েছে ১৪ শতাংশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ০১:১৩:১২ |

চলতি গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রবিবার দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী মারিনা ফেরারি এ তথ্য জানান।

ইউরোপজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের সঙ্গে এই বৃদ্ধির সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান। ফরাসি বার্তাসংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, মারিনা ফেরারি ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন, ১৯ জুন থেকে এ পর্যন্ত ৩০১ জন পানিতে ডুবে মারা গেছেন। ২০২৫ সালের গ্রীষ্মের তুলনায় এ সংখ্যা ১৪ শতাংশ বেশি।

তিনি এটিকে ‘দুঃখজনক পরিসংখ্যান’ হিসেবে উল্লেখ করেন। বিশেষজ্ঞরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের তাপপ্রবাহ আরও তীব্র হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, ‘অনেক মানুষ পানিতে নামতে গিয়ে ঝুঁকিপূর্ণ আচরণ করেছেন। সাঁতারের জন্য অনুমোদিত বা তত্ত্বাবধানে নেই, এমন জায়গায় অনেক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।’

১৫ জুলাই ফেরারি জানিয়েছিলেন, চলতি গ্রীষ্মে পানিতে ডুবে প্রাথমিকভাবে ১৪২ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..