✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মালিকের এক কথাতেই পাহাড়ে কেটে গেল আড়াই দশক, অবশেষে ফিরলেন বাড়ি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৪, | ০১:১০:৩৯ |

মালিককে দেওয়া একটি কথার দাম দিতে গিয়ে জীবনের মূল্যবান ২৫টি বছর নির্জন পাহাড়ে কাটিয়ে দিলেন তিনি। চারপাশের কোলাহল থেকে বিচ্ছিন্ন একাকী জীবন। দীর্ঘ আড়াই দশক পর অবশেষে আপনজনদের কাছে ফিরেছেন এই বিশ্বস্ত মানুষটি।

অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে চীনে। ৬৩ বছর বয়সী লি গুওয়ু ১৯৮৭ সালে কাজের খোঁজে সিচুয়ান প্রদেশের নিজ গ্রাম ছাড়েন। ১৯৯৮ সালে হারবিন শহরে লিন নামের এক নারীর রেস্তোরাঁয় কাজ নেন তিনি। লির সততায় মুগ্ধ হয়ে লিন তাকে প্রত্যন্ত পাহাড়ে নিজের একটি বাড়ি পাহারার দায়িত্ব দেন।

এরপর লিন ব্যবসার কাজে অন্যত্র চলে যান এবং লির কথা একেবারেই ভুলে যান। এদিকে, বেঁচে থাকার জন্য লি নিজেই সেখানে চাষাবাদ, মাছ ধরা ও পশুপালন শুরু করেন। দীর্ঘ ২৫ বছর পর লিন যখন বাড়িটি বিক্রি করতে আসেন, তখন দেখেন লি তখনও সেখানে পাহারায় আছেন! তিনি অবাক হয়ে বলেন, ‘শুধু আমার একটা কথার জন্যই সে রয়ে গেছে।’

লির এমন বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে লিন তাকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন। লির পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পুলিশের সাহায্যে তিনি বিশেষ ভ্রমণ অনুমতির ব্যবস্থা করেন। এরপর ৪০ ঘণ্টার ট্রেন যাত্রায় লির সঙ্গে গিয়ে তাকে গ্রামে পৌঁছে দেন লিন। প্রায় তিন দশক পর ভাইদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন লি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..