✕


কক্সবাজার কারাগারে কয়েদির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ২৩:০৮:৫৫ |

কক্সবাজারে মাদক মামলায় গ্রেপ্তারের প্রায় চার মাস পর মো. মহিউদ্দিন সোহাগ নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান।

মৃত মহিউদ্দিন সোহাগ (২৭) কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কুতুবদিয়াপাড়ার ফদনার ডেইল এলাকার বাসিন্দা।

জেল সুপার মো. ওবায়দুর রহমান জানান, গত ২৯ এপ্রিল মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন মহিউদ্দিন সোহাগ। আজ রোববার হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ‘প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..